আমাদের শিশু বিদ্যালয়
মুন্সিগঞ্জ সদর
মুন্সিগঞ্জ
মুন্সিগঞ্জে শিশুদের জন্য একটি নিবদ্ধ শিক্ষণ কর্মসূচি।শিশুরা একটি সহায়ক শ্রেণিকক্ষ পরিবেশে সুবিন্যস্ত শিখন-সময়, যত্ন ও পরামর্শদান বা মেন্টরিং লাভ করে।
বিদ্যালয় সম্পর্কে
স্বপ্নজয়ী পাঠশালা
স্বপ্নজয় বাংলাদেশ — মুন্সিগঞ্জ শাখা
ঠিকানা: তিলাদি সেপাহী পাড়া, মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ
শিক্ষা একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। কিন্তু আর্থিক অসচ্ছলতা ও নানা সামাজিক বাস্তবতার কারণে অনেক সুবিধাবঞ্চিত শিশু প্রাথমিক শিক্ষার সুযোগ থেকে পিছিয়ে পড়ে। এসব শিশুদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই স্বপ্নজয় বাংলাদেশ-এর উদ্যোগে মুন্সিগঞ্জ সদরের তিলাদি সেপাহী পাড়ায় পরিচালিত হচ্ছে “স্বপ্নজয়ী পাঠশালা”।
এই পাঠশালায় সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রদান করা হয়। পড়াশোনার পাশাপাশি শিশুদের নৈতিকতা, শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য একটি যত্নশীল শিক্ষার পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়।
বর্তমানে স্বপ্নজয়ী পাঠশালায় ৫৫ জন শিক্ষার্থী নিয়মিত পড়াশোনা করছে এবং তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন ৩ জন নিবেদিতপ্রাণ শিক্ষক।
আমাদের স্বপ্ন—অর্থের অভাবে কোনো শিশুর শিক্ষাজীবন যেন থেমে না যায়। আজকের এই শিশুরাই আগামী দিনের সমাজ ও দেশের ভবিষ্যৎ। তাদের হাতে শিক্ষার আলো তুলে দিয়ে আমরা একটি সুন্দর, মানবিক ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তুলতে চাই।
আপনার সামান্য সহযোগিতা এই শিশুদের পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ করে দিতে পারে। একটি বই, একটি শিক্ষা উপকরণ কিংবা একটি শিশুর শিক্ষার দায়িত্ব—আপনার ছোট্ট অবদানই হতে পারে তার বড় স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার শক্তি।
আসুন, স্বপ্নজয়ী পাঠশালার শিশুদের পাশে দাঁড়াই।
শিক্ষার আলোয় আলোকিত হোক তাদের আগামী দিনের স্বপ্ন।