← বিদ্যালয়সমূহে ফিরে যান

আমাদের শিশু বিদ্যালয়

সপ্নজয়ী পাঠশালা বাগেরহাট

বাগেরহাট

বাগেরহাটে শিশুদের জন্য একটি নিরাপদ শিক্ষার জায়গা।

বিদ্যালয় সম্পর্কে

বেগম নুরজাহান পাঠশালা

স্বপ্নজয় বাংলাদেশ — বাগেরহাট শাখা

স্থান: আফরা, কচুয়া, বাগেরহাট

সুবিধাবঞ্চিত ও অসহায় শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে স্বপ্নজয় বাংলাদেশ-এর উদ্যোগে বাগেরহাটের আফরা, কচুয়ায় পরিচালিত হচ্ছে বেগম নুরজাহান পাঠশালা। এখানে সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রদান করা হয় এবং তাদের সুন্দর ভবিষ্যতের জন্য শিক্ষার একটি শক্ত ভিত্তি গড়ে তোলার চেষ্টা করা হয়।

আমাদের বর্তমান কার্যক্রম

বর্তমানে বেগম নুরজাহান পাঠশালায় ৫০ জন শিক্ষার্থী প্রাথমিক পর্যায়ের পড়াশোনা করছে। তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনার দায়িত্বে রয়েছেন ৪ জন নিবেদিতপ্রাণ শিক্ষক।

শিশুদের জন্য একটি আনন্দময় ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই আমাদের অন্যতম লক্ষ্য। আমরা বিশ্বাস করি, শিক্ষা শুধু বইয়ের জ্ঞান অর্জনের বিষয় নয়; শিক্ষা একটি শিশুকে আত্মবিশ্বাসী করে, নিজের অধিকার সম্পর্কে সচেতন করে এবং ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখাতে শেখায়।

আমাদের স্বপ্ন

আমাদের স্বপ্ন—বেগম নুরজাহান পাঠশালার প্রতিটি শিশু যেন দারিদ্র্য বা সুযোগের অভাবের কারণে তার স্বপ্ন থেকে বঞ্চিত না হয়।

আজ যে শিশুটি একটি ছোট্ট শ্রেণিকক্ষে বসে অক্ষর চিনছে, আগামী দিনে সে-ই হয়তো একজন শিক্ষক, চিকিৎসক, উদ্যোক্তা কিংবা সমাজের একজন দায়িত্বশীল নাগরিক হয়ে উঠবে। তার সেই সম্ভাবনাকে বিকশিত করার জন্য প্রয়োজন শুধু সুযোগ, উৎসাহ এবং আমাদের সম্মিলিত সহযোগিতা।

আপনার সহযোগিতায় এগিয়ে যাবে একটি শিশুর স্বপ্ন

একটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা শুধু বই-খাতা বা শ্রেণিকক্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। শিশুদের নিয়মিত শিক্ষা নিশ্চিত করতে প্রয়োজন শিক্ষক, শিক্ষা উপকরণ, পাঠদানের পরিবেশ এবং নানা ধরনের সহায়তা।

আপনার একটি ছোট অনুদানও এই শিশুদের শিক্ষাজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আপনার সহযোগিতা হতে পারে কোনো শিশুর হাতে একটি বই তুলে দেওয়ার মাধ্যম, হতে পারে তার নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা, কিংবা হতে পারে একটি সুন্দর ভবিষ্যতের ভিত্তি।

আসুন, আমরা সবাই মিলে এই ৫০টি শিশুর স্বপ্নের পাশে দাঁড়াই।

আপনার সামান্য সহযোগিতা হয়তো আপনার কাছে ছোট একটি উদ্যোগ, কিন্তু একটি শিশুর কাছে সেটিই হতে পারে তার ভবিষ্যৎ বদলে দেওয়ার বড় সুযোগ।

স্বপ্নজয় বাংলাদেশ-এর সঙ্গে আপনিও যুক্ত হোন

বেগম নুরজাহান পাঠশালা শুধু একটি পাঠশালা নয়—এটি সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন দেখার এবং সেই স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার একটি আশ্রয়।

আসুন, শিক্ষার আলো ছড়িয়ে দিই।
আসুন, শিশুদের স্বপ্নকে বাঁচিয়ে রাখি।
আসুন, একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার এই উদ্যোগে আপনিও অংশীদার হোন।

আপনার সহযোগিতায় এগিয়ে যাক  প্রতিটি শিশু।
শিক্ষার আলোয় আলোকিত হোক তাদের আগামীর ভবিষ্যত

সপ্নজয়ী পাঠশালা বাগেরহাট