← বিদ্যালয়সমূহে ফিরে যান

আমাদের শিশু বিদ্যালয়

স্বপ্নজয়ী পাঠশালা জগন্নাথপুর সুনামগঞ্জ

সুনামগঞ্জ জগন্নাথপুর

স্বপ্নজয়ী পাঠশালা সুনামগঞ্জের জগন্নাথপুরে সুবিধাবঞ্চিত ও অসহায় শিশুদের শিক্ষা ও মানবিক সহায়তায় কাজ করে যাচ্ছে। বর্তমানে ৬০ জন শিক্ষার্থী ও ৩ জন শিক্ষক নিয়ে পরিচালিত এই উদ্যোগে শিশুদের পড়াশোনার পাশাপাশি খাদ্য, বস্ত্র ও প্রয়োজনীয় চিকিৎসার বিষয়েও পাশে থাকার চেষ্টা করা হয়। একটি শিশুর স্বপ্নকে যত্ন ও সুযোগ দিয়ে সুন্দর ভবিষ্যতের পথে এগিয়ে নেওয়াই স্বপ্নজয়ী পাঠশালার মূল প্রত্যয়।

বিদ্যালয় সম্পর্কে

স্বপ্নজয়ী পাঠশালা — একটি শিশুর স্বপ্নের ঠিকানা

সুনামগঞ্জের জগন্নাথপুরে সুবিধাবঞ্চিত ও অসহায় শিশুদের জন্য শিক্ষা ও মানবিকতার একটি ছোট্ট ঠিকানা স্বপ্নজয়ী পাঠশালা।

অভাব যেন কোনো শিশুর স্বপ্নের পথে বাধা হয়ে না দাঁড়ায়—এই বিশ্বাস থেকেই প্রাথমিক  পাঠশালাটি শিশুদের পড়াশোনার পাশাপাশি তাদের প্রয়োজনীয় খাদ্য, বস্ত্র ও চিকিৎসার বিষয়েও পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে।

বর্তমানে স্বপ্নজয়ী পাঠশালায় সুনামগঞ্জ এ দুটি শাখা রয়েছে তার একটি জগন্নাথপুর সুনামগঞ্জ এ ৬০ জন শিক্ষার্থী নিয়মিত পড়াশোনা করছে। তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনায় রয়েছেন ৩ জন শিক্ষক। সীমিত সামর্থ্যের মধ্যেও শিশুদের জন্য একটি নিরাপদ, সুন্দর ও আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করার চেষ্টা অব্যাহত রয়েছে।

এখানে প্রতিটি শিশু একটি সম্ভাবনা। আজ যে শিশুটি অভাবের মধ্যে বেড়ে উঠছে, আগামী দিনে সেই শিশুই হতে পারে তার পরিবার, সমাজ ও দেশের জন্য একজন আলোকিত মানুষ।

একটি বই, একটি খাবার, একটি প্রয়োজনীয় পোশাক কিংবা অসুস্থ সময়ে সামান্য চিকিৎসা—একটি শিশুর জীবনে এগুলোর গুরুত্ব অনেক। আর যখন সমাজের মানুষ মানবিকতার জায়গা থেকে পাশে দাঁড়ান, তখন ছোট একটি উদ্যোগও হয়ে উঠতে পারে বড় পরিবর্তনের সূচনা।

স্বপ্নজয়ী পাঠশালা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়; এটি সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্নকে বাঁচিয়ে রাখার একটি নিরন্তর প্রচেষ্টা।

স্বপ্নজয়ী পাঠশালা
জগন্নাথপুর, সুনামগঞ্জ
৬০ জন শিক্ষার্থী | ৩ জন শিক্ষক

“একটি শিশুর স্বপ্ন যত্ন পেলে, একদিন সেই স্বপ্নই একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলে।”

শিশুোদর এই স্বপ্ন পুরনে আপনারা অংশীদার হন আমাদের একার এই পথ যাতায়াত অনেক কষ্ট হয় আসুন সবাই মিলে কাজ করি  শিশুদের  একটি  উজ্বল   জীবনগড়ি । 

স্বপ্নজয়ী পাঠশালা জগন্নাথপুর সুনামগঞ্জ